Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাগেরহাটে ছাত্রী নিবাসে গণচুরি

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

বাগেরহাটে ছাত্রী নিবাসে গণচুরি

ঈদের ছুটিতে হলে কেউ না থাকায় এ ঘটনা ঘটে। ছবি: যুগান্তর

Advertisement

বাগেরহাটে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) আবাসিক ছাত্রী নিবাসে ঈদের ছুটিতে গণহারে চুরির ঘটনা ঘটেছে।  ঈদের ছুটিতে হলে কেউ না থাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম বলেন, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় ম্যাটসের চারতলার এই ছাত্রী নিবাসে তিনশর বেশি ছাত্রী বসবাস করেন।  ঈদের ছুটিতে হলের সব মেয়েরা বাড়িতে চলে গেছে। এই সুযোগে চোরের দল নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কয়েক দিন ধরে হলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অন্তত ১৫টি রুমের তালা ভাঙে। 

এ সময় তারা নগদ টাকা, জামাকাপড়, স্বর্ণের গহনা, ব্রডব্যান্ডের রাউটার, ইলেকট্রিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে যায়।  বাড়িতে বসে ফোনে চুরির খবর পেয়ে বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে  অবহিত করি।  নৈশপ্রহরী না থাকার সুযোগে চোরেরা এই সুযোগ পেয়েছে।

কর্তৃপক্ষের  কাছে মেয়েদের হলে নৈশপ্রহরী দেওয়ার দাবিও জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বাগেরহাট ম্যাটসের আবাসিক ছাত্রী নিবাসে গণচুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেসব মালামাল নিয়ে গেছে তার তালিকা চাওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

চেতনানাশক স্প্রে মেরে চুরি, প্রাণ গেল সাবেক পুলিশ কর্মকর্তার

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

ডিম উৎপাদনে স্বাবলম্বী ফকিরহাট, চাহিদা মিটিয়ে বাড়তি ডিম যাচ্ছে সারা দেশে

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

রামপাল থানার ওসি রাজীব রশিদ মারা গেছেন

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম