ওরসে গানের স্টেজে ভাঙচুর, বাড়িঘরে ভক্তদের হামলা
Advertisement
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বনাথে মাজারের ওরসে উচ্চ সুরে গান বাজনা করায় স্টেজ ভাঙচুর করেছে গ্রামের লোকজন। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে রামপামার শ্রীপুরের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে।
পরে সোমবার সকালে পালটা হামলা করে মাজারের ভক্তরা গ্রামের লোকজনের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ গ্রামের লোকজনের। এতে কাছা মিয়া, এলাছ মিয়া ও খালেদ মিয়া আহত হয়েছেন।
তবে মসজিদে হামলা করে গ্লাস ভাঙচুরের বিষয়ে একে অপরকে দায়ী করছেন উভয়পক্ষ। মাজারে ওরসের দিন মাদকের হাট জমজমাট হয়ে ওঠে বলে দাবি করেন গ্রামের লোকজন।
গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ও নেছার আল মাহমুদ অভিযোগ করেন, ওরসের নামে মাজারে অশ্লীলতা, উচ্চ সুরে গানবাজনা, অবাধে মাদক সেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে মাজার কর্তৃপক্ষ। গ্রামবাসী বার বার বলার পরও মাজার অনুসারীরা তা মানেনি।
মাজারের খাদেম দুদু মিয়া বলেন, তাদের বাড়িঘরে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার হামলা বা ভাঙচুর করা হয়নি। আমার মাজারের ওরসের গানের স্টেজের হামলাকে আড়াল করার জন্য মসজিদে হামলা বা ভাঙচুরের নাটক সাজানো হয়েছে।
ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
