মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আইনজীবীকে হুমকি
Advertisement
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের টঙ্গী গোপালপুর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই আইনজীবী সালিদ খান বাদী হয়ে সাবেক যুবলীগ কর্মী আমির হোসেন, তার ভাই আলী হোসেন, ইমান হোসেন ও রতন মিয়ার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সালিদ খান জানান, মাদকসেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন তিনি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঈদের দিন রাতে বাসায় ফেরার পথে বিসিক পানির ট্যাংকির মোড়ে তার পথরোধ করে মারধরের চেষ্টা এবং মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে আলি হোসেনের সঙ্গে সরাসরি কথা বললে তিনি বলেন, সালিদ খানদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। মাদকের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। সমাজে আমাদের হেয় করার জন্য এসব কথা বলছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
