Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধীর ঘর মেরামতে অনুদান দিলেন বিমানমন্ত্রী রিতা

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

প্রতিবন্ধীর ঘর মেরামতে অনুদান দিলেন বিমানমন্ত্রী রিতা

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

Advertisement

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী অসহায় ব্যক্তির বসতঘর মেরামতের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

আফরোজা খানম রিতার পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামে গিয়ে প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম ফারুকের হাতে অনুদানের টাকা তুলে দেন।

জানা যায়, সাটুরিয়া সদর ইউনিয়নের খুনিরটেক গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ফারুক দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা ও অন্ধত্ব নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করে আসছিলেন। তার বসবাসের টিনশেড ঘরটি ছিল জরাজীর্ণ ও ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে হাঁটু সমান পানি জমে যেত, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছিল তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই তিনি সরকারি সহায়তায় একটি ঘর পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন; কিন্তু নানা কারণে সেই সহায়তা তার ভাগ্যে জোটেনি। আর্থিক অক্ষমতার কারণে নিজ উদ্যোগেও ঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় বিষয়টি মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন। তিনি সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের মাধ্যমে এক লাখ টাকা অনুদান দেন।

ভুক্তভোগী ফারুক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এসব রোগে আক্রান্ত হয়ে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন এবং পরবর্তীতে দৃষ্টিশক্তিও হারান। ফলে পরিবার-পরিজন নিয়ে তার জীবনযাপন হয়ে ওঠে চরম দুর্বিষহ।

স্থানীয়দের মতে, মন্ত্রীর এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাই উদ্বুদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান খাদ্যমন্ত্রীর

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম