Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদাবাজির সত্যতা পেলে আত্মহত্যার ঘোষণা বিএনপি নেতার!

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

চাঁদাবাজির সত্যতা পেলে আত্মহত্যার ঘোষণা বিএনপি নেতার!

চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করে দিতে পারলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন চাটমোহরের বিএনপি নেতা রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন। শনিবার রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।

রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জগতলা গ্রামের বাসিন্দা।

এর আগে একই ইউনিয়নের মহরমখালি গ্রামের হারুন অর রশীদ নামের এক ব্যক্তি চাঁদা দাবি এবং মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে কাজী খোকন বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে ফাঁসানো হয়েছে। হারুন অর রশীদ নামের ওই ব্যক্তি এলাকায় ইয়াবা ব্যবসায়ী ও আদম ব্যাপারী হিসেবে পরিচিত। তার সঙ্গে জহুরুল ইসলাম ডলার নামের এক যুবক যুক্ত ছিল।

তিনি বলেন, ওই যুবক হারুন অর রশীদের কাছে পাওয়া ৫০ হাজার ফেরত চাইলে দিতে অস্বীকৃতি জানায়। পরে আমার সহযোগিতা চাইলে হারুনকে বার বার ওই যুবককে টাকা দিতে বলি এবং ইয়াবা বিক্রি বন্ধ করতে বললে সে বিভিন্ন কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বৃহস্পতিবার বিকালে রেলবাজার এলাকায় সে আমার সঙ্গে উত্তেজিত হয়ে কথা বললে একপর্যায়ে আমি তাকে মারধর করি। তবে এলাকায় আমার বিরুদ্ধে একটা চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে আমি ওয়াদা করছি, রাজনীতি তো দূরে থাক, আমি আত্মহত্যা করব।

ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .