Logo
Logo
×
   

সারাদেশ

সাতক্ষীরায় একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম

সাতক্ষীরায় একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর সম্মিলিত জন্মদিন উদযাপন করা হয়েছে।

যেসব শিশুর পরিবারের পক্ষে জন্মদিন পালন করা সম্ভব হয়নি বা কখনই জন্মদিন উদযাপন করা হয়নি, তাদের জন্য এ আয়োজন ছিল আনন্দ আর ভালোবাসায় ভরপুর এক বিশেষ দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ‘দেবহাটা এরিয়া প্রোগ্রাম’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়ন করে সুশীলন।

অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপনের অভিজ্ঞতা, যা তাদের মুখে এনে দেয় অনাবিল হাসি।

সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এছাড়াও বক্তব্য দেন- উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক ও ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তাদের মধ্যে আনন্দ ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .