Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর গাড়িতে হামলা, ৪০ ভরি স্বর্ণ লুট

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর গাড়িতে হামলা, ৪০ ভরি স্বর্ণ লুট

দুর্বৃত্তদের হামলায় বর-কনে, নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হন। ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় বর-কনে, নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হন। হামলায় বরের একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ভাঙচুর এবং ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোনামুখী এলাকার প্রবাসী বর ইব্রাহিম মোল্লা রাজৈর কাসেমপুর এলাকা থেকে নববধূ নিয়ে ফেরার পথে আজিমনগর মোড়ায় জ্যাম সৃষ্টি হয়।  তখন ১৫ থেকে ২০জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকে। 

হর্ন দেওয়া নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বর পক্ষের লোকজনের বিরোধ বাঁধে। উভয় পক্ষের লোকজনের তর্ক বিতর্ক-বিতর্কের একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা ও মারধর-ভাঙচুর করে।  হামলায় আহতদের ভাঙ্গা হাসপাতাল ও গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বর ইব্রাহিম মোল্লা বলেন, নববধূসহ আমাদের কয়েকজন মহিলার প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার হামলা ও ছিনতাই করে নিয়ে যায়। আমরা কোনোরকম প্রাণভয়ে পালিয়ে ভাঙ্গা হাসপাতালে ভর্তি হই।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম