Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

২২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার বেলতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মৃত রুকনিয়ার ছেলে মো. রাসেল আক্তার মুন্না (২৩) ও একই উপজেলার কৈখলা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রুবেল (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল মনোহরপুর সাকিনের বেলতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ। 

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম