সব পদ থেকে যুবদল নেতা বহিষ্কার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য
সচিব নোমান আহমেদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তৃণমূলের ধারণা, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোমান আহমদের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে যুবদল ও স্থানীয় এমপিকে নিয়ে বিরুপ মন্তব্য করায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।

-69cf9fbac6837.jpg)