Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

নেত্রকোনায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলার ১২টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চালু হয়।  

উপজেলার বানিয়াজান গ্রামের একটি অস্থায়ী কেন্দ্রে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।

স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকার দেশের ২০টি জেলার ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে আটপাড়া উপজেলা অন্যতম। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ২১ দিন টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। 

তিনি জানান, নির্ধারিত প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী রাখা হয়েছে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে। অভিভাবকদের সন্তানদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বানও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খান, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরীসহ অন্যরা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

বাড়ির সীমানার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম