Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসের গেটে তালা মেরে এমপির অভিযান

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসের গেটে তালা মেরে এমপির অভিযান

চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসের গেটে তালা মেরে এমপির অভিযান

দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে  মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে স্থানীয় সংসদ সদস্য (এমপি)।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের এমপি ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন। দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুস, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে মস্তানরা। আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি। দুপুর ২টা থেকে ৩টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়। আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .