Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম বন্দর আসছে জ্বালানিবাহী দুই জাহাজ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

চট্টগ্রাম বন্দর আসছে জ্বালানিবাহী দুই জাহাজ

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

Advertisement

অকটেন ও ফার্নেস অয়েলবাহী আরও দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার ৮৬৪ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে আসছে ‘এমটি ইস্টার্ন কুইনস’ নামে একটি জাহাজ। বুধবার (৮ এপ্রিল) এই দুটি জাহাজ বন্দরে পৌঁছবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফার্নেস অয়েল সাধারণত বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। আর এটির চাহিদা বেড়ে যায় গ্রীস্মকালে। অপরদিকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) মজুদ ফুরিয়ে আসায় উৎপাদন বন্ধ হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ব্যবস্থায় অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে আসা হয়েছে। 

এদিকে মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে জাহাজের খালাস কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামক জাহাজের খালাস চলমান রয়েছে। বুধবার জাহাজটির খালাস শেষ হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) জানিয়েছে।   

চবক সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামক জাহাজ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে। ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজ থেকে ডিজেল খালাস করা হয়েছে। এছাড়া অকটেনবাহী ‘সেন্ট্রাল স্টার’ ও এলপিজিবাহী ‘মর্নিং জেইন’ বন্দরের জলসীমায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার জ্বালানিবাহী পাঁচটি জাহাজ বন্দর এবং বন্দরের পথে রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘মর্নিং জেইন’ নামক জাহাজটি আগামী শুক্রবার বন্দরে পৌঁছার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

বাইরে আন্দোলন, ভেতরে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

গাড়ির যন্ত্রাংশ বলে আস্ত বিএমডব্লিউ ও ৫ হাফ-কাট ট্রাক আমদানি!

গাড়ির যন্ত্রাংশ বলে আস্ত বিএমডব্লিউ ও ৫ হাফ-কাট ট্রাক আমদানি!

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

আরও পড়ুন

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

ব্যবসায়ী থেকে রাজনৈতিক মাফিয়া শাহরিয়ার আলমের সম্পদের সাম্রাজ্য

শাহরিয়ার আলমের সম্পদের সাম্রাজ্য

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম