রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় অটোরিকশা চালক নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় প্রতিপক্ষের হালায় আব্দুল লতিফ (৬৬) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসীম মুন্সি (৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তারাবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ডের কাছে অটোরিকশা চালক আব্দুল লতিফ তার অটোরিকশার চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রাখে। এ নিয়ে রিকশা চালক আব্দুল লতিফের উপর জসিম মুন্সি হামলা চালায়। একপর্যায়ে আব্দুল লতিফ মাটিতে লুটে পড়ে। আশপাশের লোকজন স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, হত্যার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। জসিম মুন্সি নামে একজন আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত জসিম মুন্সি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।
