Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

বগুড়ায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

ফাইল ছবি।

Advertisement

বগুড়ায় হামে আক্রান্ত হয়ে চার শিশু ও একই উপসর্গ নিয়ে আরও ২৩ জন শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে এ তথ্য জানান বগুড়া শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মুনজুর-এ-মুর্শেদ। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে ২৭ জন শিশু ভর্তি ছিল। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও পাঁচ শিশু ভর্তি হয়েছে। এসব রোগীর মধ্যে ১৩ জন ছুটি নিয়ে গেছে। ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। 

গত ২৯ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন শিশু চিকিৎসা সেবা নিয়েছে। সুস্থ হয়ে ফিরে গেছে ৪০ জন। 

বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, শজিমেক হাসপাতাল ছাড়া জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো হামের রোগী নেই। বগুড়া রোড জোন না হওয়ায় এখানে টিকাদান কার্যক্রম শুরু হয়নি। নতুন ও পুরাতন মিলে প্রায় তিন লাখ টিকা মজুত আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম