Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশির ভাগ্যে কী ঘটেছে

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশির ভাগ্যে কী ঘটেছে

ফাইল ছবি।

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে। 

আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

সোমবার বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই যুবককে ফেরত চেয়েছে। কিন্তু বিএসএফ সাড়া না দেওয়ায় পতাকা বৈঠকের সময় নির্ধারণ হয়নি। ফলে আটক যুবকদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। 

নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

কুড়িগ্রাম বিজিবি জানায়, বিএসএফকে এই দুই যুবককে ফেরত দিতে পতাকা বৈঠকের জন্য  চিঠি দেওয়া হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে রাতের যেকোনো সময় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিজিবি-২২ ব্যাটালিয়ন। 

স্থানীয়দের বরাতে ২২-বিজিবি ব্যাটালিয়ন জানায়, রোববার ভোররাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ওই দুই যুবক ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এ সময় ভারতীয় স্থানীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে ভারতে নিয়ে যায়। এরপর বিজিবি থেকে যোগাযোগ করলেও তাদের ফেরত পাওয়া যায়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক দুই বাংলাদেশি যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়ার কথা থাকলেও তা হয়নি। রাতের যেকোনো সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি, পতাকা বৈঠকে তাদের ফেরত দেবে বিএসএফ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম