Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে ৪৫ বাজারে খাজনা আদায় বন্ধ ঘোষণা করলেন এমপি মমিনুল

Advertisement

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

চাঁদপুরে ৪৫ বাজারে খাজনা আদায় বন্ধ ঘোষণা করলেন এমপি মমিনুল

ছবি: যুগান্তর

Advertisement

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দুই উপজেলার প্রায় ৪৫টি বাজারে পহেলা বৈশাখ থেকে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষিদের সহায়তা প্রদান এবং ইজারা আদায়ের নামে সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

জানা যায়, উপজেলা প্রশাসন বাজারগুলোতে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি দিলেও সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব আগেভাগেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ফলে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, এই উদ্যোগে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, কারণ ইতোমধ্যেই রাজস্ব পরিশোধ করা হয়েছে।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে প্রায়ই সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এবং এই অজুহাতে অনেকে চাঁদাবাজি করে। আমার সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি হতে দেওয়া হবে না। 

তিনি বলেন, শুধু বাজার নয়, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো জায়গাতেও ইজারা ও চাঁদাবাজি বন্ধ থাকবে। কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক

সরকারি চাকরি পেয়েই স্বামীকে তালাক

শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, রোগীর প্রাণহানি

শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, রোগীর প্রাণহানি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত

চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম