Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

অনশনে বসা স্কুলছাত্রী ও প্রেমিক মোনাব্বের হোসেন চৌধুরী রাজু । ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক স্কুলছাত্রী। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পৌরসভার বেতাগাঁও এলাকার দেলোয়ার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

অনশনরত ওই শিক্ষার্থীর নাম খাদিজা (১৫)। সে নাঙ্গলকোট পৌরসভার উত্তর শ্রীহাস্য এলাকার বাসিন্দা শফি উল্লাহর মেয়ে এবং দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছোট ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর (২০) সঙ্গে প্রায় দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। রাজু প্রায় সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বন্ধুদের মাধ্যমে তাকে বিয়ে করবে বলে খবর দিয়ে এনে বাড়ির পাশের একটি শ্যালো মেশিনঘরে নিয়ে যায়। 

‘স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজু পালিয়ে যায়। এরপর থেকে ওই শিক্ষার্থী রাজুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসে। এ সময় রাজুর বাবা-মা তাকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।’

রাজুর বাবা দেলোয়ার বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে এই মেয়ে যায় না। আমরা আমাদের ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেব। আমি এসব অনশন মানি না।’

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মেয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম