Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় পড়ে গেল প্রাইভেটকার

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় পড়ে গেল প্রাইভেটকার

ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে পারাপারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার পন্টুন দিয়ে ফেরিতে ওঠে। এ সময় হঠাৎ গাড়িটি ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে মাঝ নদীতে ভেসে যায়। ভাসমান গাড়ি থেকে নৌকার সাহায্যে চালককে উদ্ধার করেন স্থানীয়রা। পরে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে গাড়িটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সগির মিয়া জানান, গাড়িটি পানিতে ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গেই খেয়াঘাটের মাঝি ও উপস্থিত জনতা নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।এ সময় গাড়ির জানালা দিয়ে চালককে উদ্ধার করা হয়। 

বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেলে আমাদের ডুবুরি দল কাজ শুরু করে। আমরা গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে ফেরিঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গাড়িটি মালিকের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

শ্রমিক আন্দোলন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেফতার ৫

শ্রমিক আন্দোলন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেফতার ৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

শ্রমিকদের উসকানি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম