Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে বিপদে যুবক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ পিএম

কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে বিপদে যুবক

Advertisement

পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হাসান (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের একটি সরু গলিতে ঘটনাটি ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে হাজির করা হলে বাদীর অভিযোগ, অভিযুক্তের স্বীকারোক্তি এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এ সাজা দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না।

দণ্ডপ্রাপ্ত আবু হাসানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ডুডুমারি এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপা গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আবু হাসান গলির মধ্যে তার গতিরোধ করেন। পরে টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন।

এ ঘটনায় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে।

দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, আমি শুধু বলেছি, আপু ঘুরতে যাবেন? পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই সাজা একটি উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে, তাদের পরিণতি এমনই হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

নীলাকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকের ভিড়

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়-কক্সবাজার এক ট্রেনেই বদলে দেবে রেল মানচিত্র

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম