Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

Advertisement

Icon

জালাল আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

Advertisement

বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব। কুমিল্লার মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। 

যা পরে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু।

বন্ধুত্বের এই নিঃস্বার্থ ভালোবাসায় মাথা ন্যাড়া করেন- কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।

বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও চুপ করে থাকেননি। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয় জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

বন্ধুত্বের এই গল্প যেন মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই কখনো কখনো সবচেয়ে গভীর হয়। মুরাদনগরের এই ১০ যুবক সেই সত্যকেই নতুন করে প্রমাণ করলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

বুলেট বৈরাগী হত্যা: চার্জশিটে ৫ জন, ৩ আসামি ‘ভাসমান’

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

একই পাড়ায় শ্যালক-দুলাভাই চেয়ারম্যান প্রার্থী, বেকায়দায় গ্রামবাসী

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

আরও পড়ুন

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল পুলিশ

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম