Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও চাঁদপুর নৌপুলিশের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছবি: যুগান্তর

Advertisement

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর শাহদাত (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামে অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। 

স্থানীয়রা জানান, এদিন একসঙ্গে কয়েকজন শিশু নদীতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও চাঁদপুর নৌপুলিশের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ওপর শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম