Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবককে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

যুবককে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ

যুবককে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম মো. রাকিব (২২)। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আমিয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পারিবারিক বিরোধের কারণে ছোটবেলা থেকেই তিনি গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে নানার বাড়িতে বেড়ে ওঠেন। পরবর্তীতে মাকে নিয়ে বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি ফ্যান কোম্পানিতে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিন যুবক একটি গাড়ি নিয়ে রাকিবদের ভাড়া বাসায় আসে এবং তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এ সময় রাকিবের বোন আঁখি আক্তার বাধা দিলেও তারা ‘কিছুক্ষণ কথা বলে ফিরিয়ে দেবে’ বলে তাকে নিয়ে যায়।

আঁখি আক্তার জানান, ভাইকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি ও তার খালা পিছু নেন, তবে যানবাহন না থাকায় দৌড়ে তাদের অনুসরণ করতে থাকেন। পরে রাত আনুমানিক দেড়টা থেকে ২টার দিকে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাকিবকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা ভোর ৫টার দিকে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোলায়মান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত বা বড় ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, আটক ১

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম