Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Icon

সুনামগঞ্জ ও দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪) ও রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে একে অন্যের আপন চাচাতো বোন। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির আঙিনায় পুকুরপাড়ে একসঙ্গে খেলাধুলা করছিল দুই বোন পাপিয়া ও রুমা। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পুকুরের পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুইজনের মধ্যে রুমা আক্তার (৭) মৃত অবস্থায় তাকে পানিতে পাওয়া যায়।

আর পাপিয়া আক্তারকে (৪) তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম