Logo
Logo
×
   

সারাদেশ

বিপ্লব উদ্যানের উন্নয়নকাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: চসিক মেয়র

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

বিপ্লব উদ্যানের উন্নয়নকাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের বিপ্লব উদ্যানের উন্নয়নকাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর ২নং গেইট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানের চলমান সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়- আশপাশের কিছু দোকান মালিক উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছেন, যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। 

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর উন্নয়ন কাজ কোনো ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। বিপ্লবী উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ইতিহাস ও স্মৃতির অংশ। এখানে চলমান উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। 

তিনি বলেন- যারা ইচ্ছাকৃতভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজ থামিয়ে রাখার সুযোগ কারও নেই।

এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম