Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক

নবদম্পতি চেন বাও মিং ও তাসলিমা খাতুন

Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক চেন বাও মিং (২৪)। দীর্ঘ এক বছর অনলাইনে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের (২০) সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

সোমবার (২০ এপ্রিল) কুষ্টিয়ায় এসে আদালতে বিবাহ সম্পন্ন করেন।

তাসলিমা ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের বাসিন্দা মধু মোল্লার মেয়ে এবং চেন বাও চিনের গাতসু প্রদেশের দাবান চাউন চেনজিয়া গ্রামের মুসলিম চেন ইউয়ানঝির ছেলে।

বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, তাসলিমার বাড়িতে এলাকাবাসী বাদেও বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত মানুষের ভিড়। এ সময় তারা বিদেশি নাগরিককে দেখে নানারকম কৌতূহল প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বিগত এক বছর ধরে অনলাইনে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। চেন বাওয়ের পরিবারের পক্ষ থেকে অনুমতি থাকায় গত সোমবার তিনি ঢাকায় এসে পৌঁছান। তাসলিমার পরিবার তাকে নিয়ে বাড়িতে আসে। এ সময় এলাকাবাসীর পরামর্শে তারা আবার কোর্ট ম্যারেজ করতে কুষ্টিয়ায় যান।

তাসলিমা জানান, উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গেও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি খুব খুশি। 

রেস্টুরেন্ট ব্যবসায়ী চেন বাও মিং জানান, আমার স্ত্রীর কাগজপত্র প্রস্তুত করে তাকে চীনে নিয়ে যেতে চাই। পারিবারিক অবস্থা যাই হোক না কেন, আমি তাকে ভালোবাসি। আমি তাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। বিয়ে করে আমার কোনো অনুশোচনা নেই। কারণ তার পরিবার খুব দয়ালু ও বন্ধুত্বপূর্ণ।

তবে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে এই বিয়েকে দুই সংস্কৃতির মেলবন্ধন হিসেবে দেখছেন। অনেকে আশঙ্কাও প্রকাশ করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম