Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে টানা তিনদিন সংঘর্ষ, আহত ৩০

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে টানা তিনদিন সংঘর্ষ, আহত ৩০

ফাইল ছবি

Advertisement

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে টানা তিনদিন দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হয়ে আজ রোববার পর্যন্ত নগরীর দক্ষিণ চর্থা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে তা বড় আকার ধারণ করলে স্থানীয় বাসিন্দারাও এতে জড়িয়ে পড়েন। 

এক পর্যায়ে তারা জিনাপুকুর পাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুর পাড়ের ‘স্বপন গ্রুপ’-এ বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

টানা তিনদিন ধরে চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংঘর্ষের একটি ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরা একদল তরুণ এবং যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। ভিডিওতে একজনকে গুলি ছুড়তেও দেখা গেছে। ইট-পাটকেলের আঘাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

কোতোয়ালি মডেল থানার ওসি তহিদুল আনোয়ার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ থেমে থেমে এলাকায় সংঘর্ষ করছে। আমরা তাদেরকে থামানো এবং সহিংসতায় জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা করছি। ইতোমধ্যে এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম