Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

ছোট বোনকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই বোনের

Advertisement

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নাম্বার ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বোন তাদের নানা বাড়িতে বাবা-মায়ের সঙ্গে অবস্থান করছিল। মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে নামে। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের লাশ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম