Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমুদিনী কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

কুমুদিনী কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাকিবা ইসলাম

Advertisement

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

সাকিবা ইসলাম (১৭) ধনবাড়ী উপজেলার সরদাপাড়ার শফিকুল ইসলামের মেয়ে। সে কলেজটির ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিল।

কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বিকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামে সাকিবা। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো কলেজজুড়ে শোকের ছায়া নেমে আসে।

কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

এইচএসসির ফলাফল মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পানিতে গলে গেল ৩০০ বস্তা সার

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পানিতে গলে গেল ৩০০ বস্তা সার

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

তৃণমূলে চিকিৎসা ও উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে সরকার: টুকু

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

পুলিশকে মরিচের গুড়ো মেরে পালালো দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদ

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের কৃষি সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

সার পেতে ডিলার পয়েন্টে কৃষকের নির্ঘুম রাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম