Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

Advertisement

খুলনার পাইকগাছায় জমি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নাবা গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত মাদার চন্দ্র বৈরাগীর দুই ছেলে বিরেন্দ্র চন্দ্র বৈরাগী (৬৫) ও কিরণ চন্দ্র বৈরাগীর (৬০) মধ্যে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।  এ সময় ছোট ভাই কিরণ চন্দ্র বৈরাগী লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হবে বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত ২

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম