Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দোকানে থাকা ব্যবসায়ীর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দোকানে থাকা ব্যবসায়ীর মৃত্যু

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দোকানে থাকা ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাবতলীতে গাছ দোকানের উপর ভেঙে পড়ে উমা চন্দ্র রায় (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে দোকানের ওপর পুরাতন বটগাছ উপড়ে পড়ে।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৃত উমা চন্দ্র রায় গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাস রায়ের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে একটি দোকানে পানের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্রবল কালবৈশাখী ঝড় শুরু হয়। ভোর সাড়ে ৪টার দিকে একটি বিশাল বটগাছ উপড়ে দোকানের ওপর আছড়ে পড়ে। এতে দোকানটি দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী উমা চন্দ্র রায় গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছ কেটে লাশ উদ্ধার করেন।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত পান ব্যবসায়ী উমা চন্দ্র রায়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮

ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আভাস

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর আভাস

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর আভাস

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম