ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। এজন্য জীবন দিয়ে পরিণতি ভোগ করতে হলো তাকে। ট্রেনের ধাক্কায় আসাদুল ইসলাম নামে ওই যুবক নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম একই উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
নাটোরের রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া ক্রস করছিল। এ সময় বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেল গেট এলাকায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
