Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবজাতককে পাচারের ঘটনায় দাদাসহ গ্রেফতার ২

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

নবজাতককে পাচারের ঘটনায় দাদাসহ গ্রেফতার ২

Advertisement

পটুয়াখালীর গলাচিপায় নবজাতককে পাচারের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাদাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বাদী শারমিনের শ্বশুর (নবজাতকের দাদা) রুস্তুম গাজী ও গলাচিপা নিউ ক্লিনিকের সহায়তাকারী লিপি বেগম।

অপরদিকে নবজাতক শিশুটিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর গোছখালী এলাকা থেকে উদ্ধার করে সোমবার শিশুটিকে পটুয়াখালী নারী ও শিশু কোর্টে প্রেরণ করে।

সূত্র জানায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের প্রবাসী শামিম গাজীর স্ত্রী শারমিন বেগম (২৫) গত ২৬ মার্চ গলাচিপা নিউ লাইফ কেয়ার ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হয়। ওই  রাতেই শারমিনের সিজারের মাধ্যমে পুত্রসন্তান প্রসব করে।

শারমিনের অচেতন ও অজান্তে ক্লিনিকের সহায়তাকারী লিপি বেগম পুত্রসন্তানকে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে শারমিন বেগম বাদী হয়ে রোববার শ্বশুর রুস্তুম গাজী ও শাশুড়ি হাওয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ভিকটিমের তথ্য অনুযায়ী ১ নাম্বার আসামি রুস্তুম গাজী ও অপহরণকারীর মূল হোতা লিপি বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

আরও পড়ুন

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম