Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক

Advertisement

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ করেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারুক। তিনি বলেন, ‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাইনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক।

এ সময় মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, মহিপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ফারুক অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হওয়াকে কেন্দ্র করে তাকে মারধর ও নির্যাতন করা হয়। এ ঘটনায় কলাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও রাশেদসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

ফারুকের দাবি, গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মহিপুর থেকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যান। তাদের হাতে ওয়াকিটকি ছিল বলেও দাবি করেন তিনি। পরে মোটরসাইকেলে করে তাকে কলাপাড়ায় নেওয়া হয়। সেখানে আমিরুল ইসলাম ফাহিমের নেতৃত্বে কয়েকজন তাকে দফায় দফায় মারধর করেন। রাত ১টা পর্যন্ত তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ফারুক।

তাকে তুলে নেওয়ার সময়ের পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

ফারুক বলেন, ‘আমি তাদের পা ধরে আব্বা বলে ডেকেছি। বলেছি, আমার বাবা নেই, আপনারাই আমার বাবা। আমার মা অসুস্থ—এ ঘটনা জানলে তিনি মারা যেতে পারেন। তারপরও তারা আমাকে ছাড়েনি।'

পরে তার দুই বন্ধু মহিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম শাওন ও রবিউল ইসলাম খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দীর্ঘ ১৫ দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ২৬ সেপ্টেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশালে নেওয়া হয় বলে জানান ফারুক।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান।

ফারুক বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হওয়া অপরাধ হতে পারে না। ডিবি পরিচয় দিয়ে কাউকে তুলে নেওয়া এবং নির্যাতন করা বরং গুরুতর অপরাধ।

তিনি অভিযুক্ত মাসুদ রানা, রাশেদ ও আমিরুল ইসলাম ফাহিমসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ফারুক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে ফারুকের অভিযোগ অস্বীকার করেছেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। ফাহিম বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মাসুদ রানাও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

আরও পড়ুন

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

বাঘার সাবেক মেয়র আক্কাছের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

শামুকখোলের ঠিকানা কানাইপুকুর

রাণীনগরে জরাজীর্ণ ৫৩ স্কুল ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্ক

চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম