Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বজ্রপাত আতঙ্কে শিক্ষার্থীর মৃত্যু

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

বজ্রপাত আতঙ্কে শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে তানজিনা নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় বাড়ির পাশেই আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রপাতের বিকট শব্দে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম