Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেশবপুরে মেয়ের হাতে মা খুন, অভিযুক্ত মেয়ে গ্রেফতার

Icon

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

কেশবপুরে মেয়ের হাতে মা খুন, অভিযুক্ত মেয়ে গ্রেফতার

কেশবপুর থানা

Advertisement

যশোরের কেশবপুরে মেয়ের হাতে মা গৌরি রানী অধিকারী (৭০) খুন হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত দীপ্তি রানী অধিকারী দীর্ঘদিন ধরে মানসিক রোগের ডাক্তার দেখাচ্ছিলেন।

জানা গেছে, দীপ্তি রানী কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দীপ্তি। একপর্যায়ে গৌরি রানীর থাকার ঘরের পাশের ছাদে গভীর রাতে শক্ত ভারি বস্তু (বঁটির কাঠের অংশ) দিয়ে গৌরি রানী অধিকারীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে আদালতের পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

‘নিজেদের তৈরি মরণফাঁদে’ ঝরছে প্রাণ

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, অজ্ঞাতদের নামে মামলা

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম