Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রান্নার জন্য খড়ি আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

রান্নার জন্য খড়ি আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে গ্রামের লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।

বজ্রপাতে মৃত ওই গৃহবধূর নাম সাহেরা বেগম (৪০)। তিনি উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, এ দিন সকাল থেকে মাঝে-মধ্যেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ওই গৃহবধূ দুপুরের রান্না করার জন্য বাড়ির পাশেই খড়ি সংগ্রহ করতে যান।

ইউপি সদস্য মনছুর পাঠোয়ারী জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাহিরে ওই গৃহবধূ বের হওয়ায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

কারমাইকেল ক্যাম্পাসে আটকে বেরোবি শিক্ষার্থীকে নির্যাতন, গ্রেফতার ৩

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

রসিক নির্বাচন ঘিরে সরগরম ফাঁকা মাঠে জাপা-জামায়াত দ্বৈরথ, দৌড়ে বিএনপির তিন নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম