Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিতাসে ছয় বস্তা গাঁজাসহ গ্রেফতার ২

Icon

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

তিতাসে ছয় বস্তা গাঁজাসহ গ্রেফতার ২

উদ্ধারকৃত গাঁজা। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার তিতাসে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। 

র‍্যাব সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব-১১। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া দিলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে। 

পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায় কারবারিরা।

এরপর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি করে ছয় বস্তা গাঁজা জব্দ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  

তিতাস থানা পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানি না, বুধবার সন্ধ্যায় গাঁজার বড়সড় চালান আটক করে র‍্যাব। 

র‍্যাব-১১ জানায়, জব্দকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

পল্টনে গ্রেফতার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান বাসির

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম