Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:১৩ পিএম

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Advertisement

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় খাদ্য গুদামের সামনে থেকে শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শরিফুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ডিবির একটি দল সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে ডিবি পুলিশের ওই দলটি রাত আনুমানিক ১টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান সামনের পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম