Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপি–জামায়াতের পালটা-পালটি হামলা, আহত ৪

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:০২ পিএম

খাগড়াছড়িতে বিএনপি–জামায়াতের পালটা-পালটি হামলা, আহত ৪

Advertisement

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পালটা-পালটি হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনসহ উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (৩ মে) দুপুরে উপজেলা সদরের জিয়া স্কয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় পৃথক দুই দফায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল অতর্কিতভাবে জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

অন্যদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার বলেন, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়।  ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী আহত হয়েছেন। 

তিনি দাবি করেন, এটি ব্যক্তিগত ঘটনা, এর সঙ্গে বিএনপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই।

আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৈয়দ মজনুকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। একজনের মাথায় আঘাত এবং আরেকজনের হাতের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম