Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিরাইকে আদর্শ উপজেলা হিসেবে গড়তে সবার সহযোগিতা চাইলেন নাছির চৌধুরী

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৩৯ পিএম

দিরাইকে আদর্শ উপজেলা হিসেবে গড়তে সবার সহযোগিতা চাইলেন নাছির চৌধুরী

ছবি: যুগান্তর

Advertisement

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আমার দীর্ঘদিনের লক্ষ্য দিরাই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি ছিলাম, কিন্তু তখনও পুরোপুরি পারিনি। এবার আপনাদের সহযোগিতা পেলে দিরাইকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সোমবার (৪ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যা সততার সঙ্গে পালন করতে হবে। তিনি স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন এবং বেশি বেশি লিখবেন। 

কর্মকর্তাদের উদ্দেশেও তিনি বলেন, আপনারা আমার উদ্ধৃতি দিয়ে লিখবেন, দিরাইকে এগিয়ে নিতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।  প্রয়োজনে ডিও লেটার, সংসদ বা প্রধানমন্ত্রীর কাছেও কথা বলব—আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের ধান নষ্ট হয়ে গেছে। সরকার ইতোমধ্যে কৃষকদের সহায়তার ঘোষণা দিয়েছে। হাওরের জলাবদ্ধতা নিরসনে নদী খননসহ সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং বিভিন্ন দপ্তরে জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ করা হবে।

হাওরাঞ্চলের ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অন্য উপজেলায় কর্মকর্তারা হাওর ভাতা পান, দিরাই ও শাল্লায় কেন নয় ? এখানে হাওর ভাতা চালু করতে হবে।  পাশাপাশি দিরাই প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর বিষয়েও তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পুলিশ প্রশাসনের প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। তিনি তার পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, অতীতে তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালে চোর-ডাকাত ধরার ঘটনাও ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত তালুকদার, কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী পশুরাম দাস, পাউবো’র মাঠ প্রকৌশলী আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’— এসিল্যান্ডের পোস্ট নিয়ে যা জানা গেল

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

‘আমার মৃত্যুর জন্য ইউএনও শিল্পী দায়ী’ পোস্ট করা সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম