Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:৫১ পিএম

কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

ফাইল ছবি

Advertisement

বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। 

সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  আহত হৃদয় সরদার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

হৃদয় জানান, একই এলাকার আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদার (১৬) দীর্ঘদিন ধরে এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং পরে বিষয়টি মীমাংসা হয়।

সম্প্রতি পুরনো বিরোধের জেরে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার জমিতে ধান কাটার সময় হৃদয়কে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।   

হৃদয় জানান, ধানের আঁটি মাথায় নিয়ে রাস্তার পাশে আসার সময় আগে থেকে অবস্থান নেওয়া ১০-১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আলিম হাওলাদার, সাজিদ হাওলাদার, সজল সরদার ও আশরাফুল ঘরামী ছিল বলে জানান তিনি। 

হামলার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগেও এলাকায় বিভিন্ন মানুষের ওপর হামলা ও মেয়েদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় জড়িত ছিল।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম