Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪: প্রতিমন্ত্রী

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৪০ পিএম

একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪: প্রতিমন্ত্রী

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

Advertisement

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা তালিকায় ব্যাপক দলীয়করণ হয়েছে এবং বহু ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, একাত্তরের চেতনার ধারাবাহিকতা আজও চলমান, যার প্রতিফলন ২০২৪ সালেও আমরা দেখতে পাচ্ছি।

বুধবার (৬ মে) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এছাড়াও উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানার ওসি মো. হাসান আলীসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভা শেষে প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস

মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে ৬ বার উদ্যোগ নিয়েও কেন ক্ষমা চায়নি জামায়াত?

মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে ৬ বার উদ্যোগ নিয়েও কেন ক্ষমা চায়নি জামায়াত?

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি ৩১ আগস্ট

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি ৩১ আগস্ট

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম