Logo
Logo
×

সারাদেশ

খেলাধুলার সময় সাততলা থেকে পড়ে শিশুর মৃত্যু

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

খেলাধুলার সময় সাততলা থেকে পড়ে শিশুর মৃত্যু

খেলাধুলার সময় সাততলা থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের সাততলা থেকে নিচে পড়ে মো. কারিম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসান টাওয়ার নামক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু কারিম ওই এলাকার সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি খেলাধুলার সময় সবার অজান্তে ভবনের ছাদের কিনারে চলে যায়। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরে ভবনের নিচে তার রক্তাক্ত ও নিথর অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পৌরসভার হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। পুলিশ সদস্যরা তদন্ত শেষে ফিরে এলে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম