Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রকাশ্য দিবালোকে দোকানদারকে কুপিয়ে হত্যা

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৫৪ পিএম

প্রকাশ্য দিবালোকে দোকানদারকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম মোল্লা (৪৫) ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি মুদি দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী বাদশা শেখের ছেলে বায়োজিদ শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বায়োজিদ উত্তেজিত হয়ে ধারালো কাস্তে দিয়ে মোজাহিদুল ইসলামের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত বায়োজিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বায়োজিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।    

চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত মোজাহিদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম