Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রেলের জমি দখল করে অবৈধ স্থাপনা, তিন মিটার থেকে শতাধিক দোকানে বিদ্যুৎ সংযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:০২ পিএম

রেলের জমি দখল করে অবৈধ স্থাপনা, তিন মিটার থেকে শতাধিক দোকানে বিদ্যুৎ সংযোগ

ছবি: যুগান্তর

Advertisement

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘরে নিয়মবহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র তিনটি বৈদ্যুতিক মিটার থেকে শতাধিক দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে রেলক্রসিং-সংলগ্ন এলাকায় রেললাইনের ফাঁকা জায়গা দখল করে অসংখ্য দোকান গড়ে উঠেছে। এসব দোকানের রেলের কোনো অনুমোদন বা লিজ নেই। অথচ সেখানে প্রতিদিন নির্বিঘ্নে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী সংযোগ পেতে গ্রাহকের পরিচয়, সঠিক ঠিকানা এবং সংশ্লিষ্ট স্থানের বৈধ দখল থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিতরণ কোম্পানির সাপ্লাই কোড মেনে চলাও জরুরি। কিন্তু ওইসব দোকানে এসব শর্ত উপেক্ষা করেই বিদ্যুৎ ব্যবহার চলছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই অবৈধভাবে স্থাপন করা দোকানগুলোতে বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। মাত্র তিনটি মিটার থেকে অসংখ্য দোকানে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। মিটারগুলো কোনো বৈধ স্থাপনায় না বসিয়ে একটি দোকানের পেছনের দেয়ালে স্থাপন করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বিদ্যুৎ ব্যবহারের জন্য প্রতিটি দোকান থেকে নির্দিষ্ট হারে অর্থ আদায় করা হয়। প্রতি বাতির জন্য ২০ টাকা করে রেলগেট ব্যবসায়ী সমিতির লোকজন আদায় করেন। সমিতির নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ।

তারা আরও বলেন, এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। পরে প্রভাবশালী মহল ও বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মচারীদের যোগসাজশে পুনরায় সংযোগ চালু করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

সান্তাহার বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকোর নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল আলী বলেন, কোনো গ্রাহক একক মিটার থেকে পাশের স্থাপনায় সংযোগ দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, রেললাইনের আশপাশের ফাঁকা জায়গায় যেকোনো স্থাপনা গড়ে তোলা আইনগতভাবে অবৈধ। রেলক্রসিং এলাকা ও রেললাইনের মধ্যবর্তী স্থানে গড়ে ওঠা দোকানগুলোর কোনো বৈধতা নেই।

তিনি আরও জানান, এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল। তাৎক্ষণিকভাবে দোকান সরিয়ে নেওয়া হলেও দুই দিন পর আবারও অবৈধভাবে দোকান স্থাপন করা হয়। অবৈধ দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নেসকো বরাবর একাধিকবার আবেদন করা হয়েছে, আবারও আবেদন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির বাবার ইন্তেকাল

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

জামায়াত আমিরের সাড়া পাননি সেই শিবির নেতা, চাকরি দিলেন মীর শাহে আলম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: মন্ত্রী

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকেই ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

শীতে বিদ্যুৎ বিল কমাতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম