Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:২৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

Advertisement

পিরোজপুরে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করা হয়। 

শুক্রবার (৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে এ মিছিল বের হয়।

আটক শামীম সিকদার সদর উপজলোর ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি। 

সদর থানার ওসি মো. মাহামুদ হাসান জানান, শুক্রবার ভোরে শহরেরর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়ক থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে শহরের দামদোর ব্রিজের কাছে রওনা দেয়। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি দমোদর ব্রিজ এলাকায় পৌঁছালে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীম নামের একজনকে ধরে তারা পুলিশের কাছে সোপর্দ করেন। 

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, তারা শুধু মিছিল করেনি, বর্তমান সরকারকে নিয়ে আপত্তিকর শ্লোগান দিচ্ছিল। তাদের নাশকতা বা অসৎ কোনো উদ্দেশ্য ছিল, তাই আমরা তাদের প্রতিহত করে একজনকে ধরিয়ে দেই।  

ওসি মাহামুদ হাসান বলেন, উত্তেজিত জনতা শামীমকে মিছিল থেকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম