Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

খুন হওয়া কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে এমপি মনিরুল হকের সাক্ষাৎ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩০ পিএম

খুন হওয়া কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে এমপি মনিরুল হকের সাক্ষাৎ

বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন মনিরুল হক চৌধুরী।

Advertisement

কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় বুলেট বৈরাগীর বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এ বিষয়ে সংসদে কথা বলেছি এবং প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। ২৪ ঘণ্টার মধ্যে র্যাব অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে। এজন্য র্যাব সদস্যদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বুলেট বৈরাগীর স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আবেদন করেছেন। তিনি মানবিক মানুষ, আশা করি বিষয়টি বিবেচনায় নেবেন। ইতোমধ্যে সরকার থেকে নির্দেশ এসেছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন তার স্ত্রীকে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আমি বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছি। তার পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থারও আশ্বাস দিয়েছি। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য তার স্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি নিহত বুলেট বৈরাগীর স্ত্রী, বাবা-মাসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম