Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নি‌খোাঁ‌জের ২৪ ঘণ্টা পর টয়‌লেটে মিলল শিশুর লাশ

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০৩ এএম

নি‌খোাঁ‌জের ২৪ ঘণ্টা পর টয়‌লেটে মিলল শিশুর লাশ

ফাইল ছবি

Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মে) রাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার একটি টয়লেট থেকে সানজিদা নামের ওই কন্যাশিশুর মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, গত ৭ মে বৃহস্পতিবার বিকালে শিশুটি নিখোঁজ হয়। সর্বশেষ তাকে স্থানীয় যুবক বিল্লাল হোসেনের সঙ্গে দেখা যায়। 

পরে পরিবারের চাপের মুখে মোবাইল ফোনে বিল্লাল স্বীকার করে, সে শিশুটিকে হত্যার পর তার বাড়ির টয়লেটে রেখে গেছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের বাবা চান মিয়া, মা তহরন ও বোন রাবেয়াকে থানায় নিয়েছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বিল্লাল এখনো পলাতক রয়েছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানায়, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।

এদিকে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম