Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট এনজিও ম্যানেজার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট এনজিও ম্যানেজার

ট্রাকের চাকায় পিষ্ট এনজিও ম্যানেজার

Advertisement

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির নামে মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজার নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ট্রাক জব্দ ও এর চালক সেকেন্দার আলীকে আটক করেছে।

নিহত আলমগীর কবির (৪৬) রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। তিনি সান্তাহারে বসবাস করতেন। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিনি অফিসের কাজে মোটরসাইকেলে সান্তাহারের বড় আখিড়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বড় আখিড়া রেলগেট পাওয়ার চেষ্টা করলে একটি সারবোঝাই ট্রাক পেছন থেকে এসে তাকে পিষ্ট করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আলমগীর কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া ঘাতক ট্রাক জব্দ ও এর চালক সেকেন্দার আলীকে আটক করেছে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম