Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫১ পিএম

আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান

দীর্ঘদিন ধরে নিজের মামলার কার্যক্রম নিয়ে হতাশা ও মানসিক চাপে ছিলেন বিচারপ্রার্থী মোহনা।

Advertisement

ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে গুরুতর অবস্থায় তাহমিনা আক্তার মোহনাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

রোববার (১০ মে) দুপুরে ফেনীর ফুলগাজী আমলি আদালতের বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিজের মামলার কার্যক্রম নিয়ে হতাশা ও মানসিক চাপে ছিলেন মোহনা। শুনানির সময় হঠাৎ করেই তিনি সঙ্গে থাকা বিষপান করেন। এ সময় কাঠগড়ায় তার স্বামী উপস্থিত ছিলেন। পরে আদালত কক্ষের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, ২০২৫ সালে প্রেমের সম্পর্কের পর চার সন্তানের জনক ফুলগাজীর বিজয়পুর এলাকার আকবর হোসেনকে বিয়ে করেন মোহনা। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে বনিবনা না হওয়ায় গত ২৯ জানুয়ারি তিনি আদালতে যৌতুকের মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বিচার না পেয়ে দীর্ঘদিন আদালতের দ্বারে দ্বারে ঘুরেও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় হতাশা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম জানান, বিষপানের পর তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে মোহনার আইনজীবী জহির উদ্দিন মামুন বলেন, বিয়ের পর থেকে মোহনাকে তার স্বামী স্ত্রীর মর্যাদা দেননি। সবসময় তাকে নির্যাতন করা হতো।  স্বামীর বাড়িতে গাছের সঙ্গে বেঁধে পর্যন্তও তাকে নির্যাতন করা হয়েছে। তিনি নির্যাতিত হতে হতে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, রোববার মামলাটি আপস-মীমাংসা হওয়ার কথা ছিল; কিন্তু আদালত থেকে বারবার সময় নিয়ে আসামি বাদীর সঙ্গে প্রতারণা করছিল।  মামলার শুনানির সময় ক্ষোভ ও হতাশা থেকেই তিনি বিষপান করেন। শুনানি শেষে আসামির জামিন বাতিল করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম